‘নির্বাচন ডিসেম্বরে করতে কী সমস্যা? অনিবার্য কারণে জুন পর্যন্ত সময় লাগলে অসুবিধা কী?’— অন্তর্বর্তী সরকার ও বিএনপির কাছে এর উত্তর ও ব্যখ্যা চেয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। নির্বাচন ডিসেম্বর না জুনে, এই বিতর্কের সমঝোতা ভিত্তিক সমাধানও চেয়েছে দলটি।
রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার বাসভবন যমুনায় সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের পর ব্রিফিংকালে এ কথা জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৈঠকে প্রদত্ত বক্তব্যে প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা প্রত্যক্ষ-পরোক্ষ বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি... আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করতে চান। কারণ বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিà¦
