বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

চামড়া শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, যে সকল দেশীয় পণ্যে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ করতে পারে তন্মধ্যে চামড়া শিল্প অন্যতম। চামড়া শিল্প বাংলাদেশের একটি প্রধান শিল্প এবং বাংলাদেশ সরকার এটিকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে আসছে। দেশের বেকারত্ব বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও এ শিল্পের ভূমিকা রয়েছে। কিন্তু বিগত পতিত সরকার প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পনায় বৃহৎ এই শিল্পকে প্রায় ধ্বংস করে গেছে। বর্তমান সরকারের উচিত দেশের চামড়া শিল্পকে রাহুমুক্ত করা। 

এই শিল্পকে পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সরকারি নীতিমালা প্রণয়ন করা। সর্বোপরি চামড়া শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন তিনি। 

গাজী আতাউর রহমান আরো বলেন, ট্যানারি মালিকদের কিছু ব্যাংক লোন দিয়ে ঈদের আগের দিন চামড়ার মূল্য নির্ধারণ করা-ই  সরকারের কাজ নয়। বরং বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের বাজারের আকার প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। ভবিষ্যতে তা ১০০০ বিলিয়ন করার সম্ভাবনা রয়েছে। যার ৩০ শতাংশ দখল করে আছে চীন। সেই বাজারে বাংলাদেশের সন্তোষজনক অংশগ্রহণ নিশ্চিত করার সুযোগ তৈরি করা দরকার। চামড়া শিল্পকে ভঙ্গুর দশায় নিয়ে যেতে সিন্ডিকেট করে যারা কারসাজি করেছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ