মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

সব আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। সে লক্ষ্যে সকল জেলা ও মহানগর শাখাসমূহকে পূর্বঘোষিত দলীয় নির্দেশিকার আলোকে দ্রুততম সময়ের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে প্রেরণের তাগিদ দেয়া হয়েছে। 

আজ সোমবার (২ জুন) রাজধানীর মিরপুরে জামেয়া হোসাইনিয়া ইসলািমিয়া আরজাবাদে অনুষ্ঠিত দলের নবগঠিত খাস কমিটির প্রথম  বৈঠক থেকে সকল জেলা ও মহানগরের দায়িত্বশীলদেরকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ চামড়া শিল্প রক্ষায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে বলেন, আসন্ন ঈদুল আযহায় যেন বিগত বছরগুলোর ন্যায় কোন গোষ্ঠী  চামড়া শিল্প নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ না পায়। 

জমিয়ত নেতৃবৃন্দ ২০ টাকার নতুন নোটে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি যুক্ত করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে  বলেন, পরিবর্তন ও সংস্কারের নামে এ রকম স্পর্শকাতর জায়গায় হাত দেয়া কোন ভাবেই মেনে নেয়া যায়না, সরকারকে অবিলম্বে মন্দির কিংবা আপত্তিকর ছবিসংবলিত নোট বাজেয়াপ্ত করতে হবে।
 
উল্লেখ্য, আজকের এই বৈঠকে দলের সহ-সভাপতি মাওলানা শেখ মুজীবুর রহমানকে খাস কমিটির সদস্য করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ