বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ

'আগামীতে দেশ পরিচালিত হবে ইসলামি শাসনতন্ত্রের মাধ্যমে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মাওলানা মু. আব্দুল হালিম বলেছেন, আগামীতে বাংলাদেশ সকল ইসলামী দলের ঐকমত্যে ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে পরিচালিত হবে। বাংলাদেশে ভবিষ্যতে আর দ্বিতীয় কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। 

মঙ্গলবার (১০ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাওলানা মু. আব্দুল হালিম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘদিন জুলুম, অত্যাচার, ভোট চুরি ও দুর্নীতির কারণে পালাতে হয়েছে।

পৃথিবীর ইতিহাসে প্রথম কোন ফ্যাসিবাদ শাসক ও তার এমপি, মন্ত্রীসহ দলের কেন্দ্রীয় নেতারা পালিয়েছে।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রুহুল আমিন খাঁনের সঞ্চালনায় ও পৌর জামায়াতের সভাপতি ফেরদৌস আহমদের সভাপতিত্বে প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন গাজীপুর মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ