বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ

খাগড়াছড়িতে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

খাগড়াছড়িতে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১১জুন) বুধবার সকাল ১১টায় খাগড়াছড়ি পৌরসভার চেঙ্গি স্কয়ারস্হ ফোর পয়েন্ট রেস্টুরেন্টে এ ঈদ পুনর্মিলনী ও ওলামা সমাবেশ পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়।

জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী'র সভাপতিত্বে ও জেলা খেলাফত যুব মজলিসের আহবায়ক মুফতি নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দিন ও খেলাফত যুব মজলিসে কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। 

প্রধান অতিথির বক্তব্য মাওলানা আবু সাঈদ নোমান বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রা. ও পরবর্তী মুসলিমরা খেলাফতের গুরুত্ব অনুধাবন করে এ পৃথিবীতে তারা ১৩ শত বছর খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। সর্বশেষ তুরস্কের পাপিষ্ঠ কামাল পাশা পশ্চিমাদের সহযোগিতায় এ খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আমরা বিগত একশত বছরেও খেলাফত ব্যবস্থাকে পূর্ণপ্রতিষ্ঠা করতে পারি নাই। তিনি সকলকে খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি  মাওলানা হেলালুদ্দীন,সেক্রেটারি মাওলানা  আখতারুজ্জামান ফারুকী,যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মালেক,মাওলানা এমদাদুল্লাহ্ চৌধুরী, মাওলানা জামালুদ্দীন, মাওলানা আবুল কাশেম, মাওলানা মোশাররফ, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা ওমর ফারুক চৌধুরী, মাওলানা আবুল কালাম প্রমূখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ