বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ

নির্বাচনী এলাকায় গণসংযোগে মাওলানা জুনায়েদ আল হাবিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব পথসভা ও গণসংযোগ বিরামহীন ভাবে চালিয়ে যাচ্ছেন। 

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড, আশুগঞ্জ বাজার, উচালিয়াপাড়া বাজার,অরুয়াইল,পাক শিমুল, চুন্টা , কালিগচ্ছ বাজার ও শাহবাজপুরসহ বিভিন্ন স্পটে মাওলানা জুনায়েদ আল হাবিব সহ দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

তাঁর সফর সঙ্গী হিসেবে আছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মাওলানা এহসানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী ইয়াকুব উসমানী, সহ-সভাপতি মাওলানা আজিজুল ইসলাম জালালী, সাধারণ সম্পাদক মুফতি বশীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী নুরুল ইসলাম লাল বাদশা প্রমুখ।

মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ব্রাহ্মণবাড়িয়া-০২ আসন আলেম-উলামা বান্ধব আসন। এই আসনে জাতীয় নির্বাচন করেছেন জগত বিখ্যাত আলেম ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহ. ও মুজাহিদে আজম মুফতি ফজলুল হক আমিনী রহ.মত ইসলামের মহান সাধক ও জনবান্ধব মহামনীষী। 

তাঁদের পদাঙ্ক অনুসরণ করে ইসলাম, মুসলমান দেশ ও সাধারণ মানুষের কথা সংসদে বলতে চান এবং তাঁদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান বলে ভোটার ও এলাকাবাসীর সামনে প্রতিশ্রুতি দেন তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ