বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, ন্যায় ও প্রতিরোধ চাই: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ এক যৌথ বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের একতরফা আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে। ইরান ও গাজা—উভয় স্থানে যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নিরীহ জনগণের ওপর হামলা চালানো হচ্ছে। এসব হামলা প্রতিনিয়ত অব্যাহত রয়েছে।

নেতৃদ্বয় বলেন, ইরানের তেল, গ্যাস ও পরমাণু স্থাপনায় ধারাবাহিক হামলা চলছে। গতরাত্রেও সেখানে হামলা হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে—আজ রাতেও নতুন করে হামলা হতে পারে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন—এই হামলা থামবে না। একদিকে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, অন্যদিকে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যা—এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

তারা আরও বলেন, গাজা উপত্যকায় গণহত্যাও চলছে নৃশংসভাবে। প্রতিদিন সেখানে শত শত নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে।   পুরো গাজা যেন আজ একটি উন্মুক্ত কবরস্থানে পরিণত হয়েছে। খাবার, পানি, ওষুধ—কিছুই নেই; আছে শুধু আগুন, বারুদের ধোঁয়া ও মৃত্যু।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেন, এই বর্বরতার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে প্রতিরোধমূলক প্রতিক্রিয়া আন্তর্জাতিক আইন ও মুসলিম মর্যাদা রক্ষার অধিকার সম্মত পদক্ষেপ। প্রতিরোধ কোনো আগ্রাসন নয়—বরং নির্যাতনের বিরুদ্ধে ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া।

তারা বলেন, ইসরাইলের এই আগ্রাসন শুধু ইরান বা ফিলিস্তিনের বিরুদ্ধে নয়—পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে। এ অবস্থায় মুসলিম রাষ্ট্রসমূহের নিরবতা আত্মঘাতী। আমরা ওআইসি, আরব লীগ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানাই—তারা যেন মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইরান ও ফিলিস্তিনের পাশে দাঁড়ান।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিও আহ্বান জানানো হয়—
তারা যেন নিরপেক্ষ ও ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করে ইসরাইলের যুদ্ধাপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। নেতানিয়াহুর প্রকাশ্য যুদ্ধ ঘোষণা বিশ্বশান্তির জন্য ভয়ংকর হুমকি হয়ে উঠেছে।

বিবৃতির শেষে নেতৃদ্বয় বলেন, ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধই আজ সময়ের দাবি। বাংলাদেশ খেলাফত মজলিস ইরানের প্রতিরোধ এবং ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের আদর্শিক ও রাজনৈতিক সংহতি পুনর্ব্যক্ত করছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ