মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী

কেউ কেউ প্রশ্ন করছেন—ফ্যাসিবাদের দোসর হওয়া কিংবা তাদের সঙ্গ দেওয়ার কারণে যদি কোনো সংগঠন নিষিদ্ধ হয়, তবে আপনাদের ঐক্যজোটও তো নিষিদ্ধ হওয়া উচিত। কারণ, আপনাদের ঐক্যজোট গত ১০ বছর ফ্যাসিবাদের সঙ্গে চলেছে, তাদের সহযোগিতা নিয়েছে, এমনকি এর কিছু নেতা নৌকা প্রতীকে নির্বাচন করবে বলেও এলাকায় ঘোষণা দিয়েছে।

আমরা স্পষ্ট করে বলতে চাই—এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয়।

আজকের এই ঐক্যজোট হলো হজরত মুফতী আমিনী রহ. এবং আমাদের আকাবির আসলাফের প্রকৃত ঐক্যজোট। ২০১৫ সাল থেকে যে বিকৃত চেহারার ঐক্যজোট মানুষ দেখেছে, সেটি ছিল কেবল কিছু স্বার্থলোভী মানুষের তৈরি। তারা ব্যক্তিগত স্বার্থে ফ্যাসিবাদের কাছে নিজেদের বিকিয়ে দিয়ে পথভ্রষ্ট হয়েছিল। এ সত্য জাতির কাছে এখন দিবালোকের মতোই স্পষ্ট।

কিন্তু আমরা সেই ভ্রষ্ট ধারাকে প্রত্যাখ্যান করেছি। আমরা স্বচ্ছ নেতৃত্ব ও আকাবির আসলাফের মূল আদর্শকে সামনে রেখে প্রকৃত ঐক্যজোট পুনর্গঠনের তৎপরতা চালাচ্ছি এবং আলহামদুলিল্লাহ সফলতার পথ ধরে এগিয়ে যাচ্ছি। আমর