শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আমি নিজে আয়নাঘরে ছিলাম : আমির হামজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমীর হামজা বলেছেন, ‘আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে বলে রাখি, আমি নিজে আয়নাঘরে ছিলাম। এ যে কত কঠিন জায়গা, সেখানে না থাকলে কেউ বুঝতে পারবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, এই জন্যই আমাদের এই ৫ দফা দাবি।

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধনের সময় এমন মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এই মানববন্ধন করে জেলা জামায়াত। 

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘আমরা যেসব দাবি নিয়ে এসেছি এগুলো জামায়াতে ইসলামীর দাবি নয়, ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এই দাবি মেনে নিয়েছে। আমাদের দাবি যদি সরকার মেনে নিতে গড়িমসি করে, তাহলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ‘পিআর ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার তৈরি হবে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সেই সঙ্গে জুলাই সনদ ঘোষণা করে, নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

এ সময় জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ