শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচ দফা দাবিতে আগামীকাল সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দল। তিন দিনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এ দিন বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ করবে তারা।

গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলগুলো। আগামীকাল শনিবার সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। পরে ২৭ অক্টোবর (সোমবার) সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াত সমমনা আট রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আটটি দল হলো—

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ