বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা জ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলজেরিয়ার ৭১তম জাতীয় দিবসে বাংলাদেশের জনগনের পক্ষ থেকে আলজেরিয় জনগনের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। 

আজ ০২ নভেম্বর আলজেরিয়ার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার মাননীয় রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব সাইদানির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পৌছে দেন।
 
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল বাংলাদেশের প্রতি আলজেরিয়ার মাননীয় রাষ্ট্রদূতের বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং দুই দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। এবং দুইদেশের জনগনের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব সাইদানি প্রতিনিধি দলকে জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম নিয়মিতভাবে অনুসরণ করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলকে আলজেরিয়া দূতাবাসে বিশেষভাবে আমন্ত্রণ জানান।

ইসলামী আন্দোলন এর পক্ষে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বেলাল নূর আজিজি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মো. রাজন সিকদার, সদস্য সচিব, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ