বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

‘চাঁদাবাজ বা তাদের সমর্থিত কাউকে নারায়ণগঞ্জের জনগণ সংসদে যেতে দেবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবত সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। বিগত চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায় করেছে জনগণ। তবে যারা বর্তমানে চাঁদাবাজি ও সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামপন্থী ও দেশপ্রেমিক দলগুলি ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার এই প্রচেষ্টায় আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সমর্থন ও সহযোগিতা করবেন। আমাদের নারায়ণগঞ্জকে আমাদেরই গঠন করতে হবে। নতুন করে কোনো চাঁদাবাজ বা তাদের সমর্থিত কাউকে নারায়ণগঞ্জের জনগণ সংসদে যেতে দিবেনা ইনশাআল্লাহ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ নিজ সংসদীয় এলাকার আওতাধীন সদর থানার গোগনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সদর থানার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর কয়লাঘাট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় মজলিস নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করা হয়।

এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

গণসংযোগে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি আব্দুল করীম মিন্টু, কাশীপুর ইউনিয়ন সভাপতি আসিফ ইকবাল, বায়তুলমাল সম্পাদক জামাল উদ্দিন, গোগনগর ইউনিয়নের হাসান রানা, শ্রমিক মজলিসের আবুল বাশার গর্জী, প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ