বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

খতমে নবুওয়ত সম্মেলন ও সুধী সমাবেশ সফল করার আহ্বান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে এবং সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন সফল করা প্রতিটি ঈমানদার মুসলমানের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব বলে মনে করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের খ্যাতিমান ইসলামি নেতৃবৃন্দ, বিশেষ করে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও আন্তর্জাতিক খতমে নবুওয়াত আন্দোলনের পুরোধা মাওলানা ফজলুর রহমান।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর পরিচালনায় মাসিক গুরুত্বপূর্ণ বৈঠক জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা লোকমান মাযহারী, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মাওলানা শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মুফতি আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতি তাহের সাঈদ, মাওলানা ফখরুদ্দীন হোসাইনী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক মাওলানমাওলানা জাবের কাসেমী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহকারী প্রচার সম্পাদক মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহীম, মাওলানা আজিজুর রহমান মাদানী, মাওলানা আবুল বাশার প্রমুখ।

জমিয়ত নেতারা মাওলানা ফজলুর রহমানের আগমন উপলক্ষে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্টজন ও সুধী সমাবেশে সকল ইসলামপ্রিয় নাগরিক, আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দকে যোগ দিয়ে অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ