শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি

‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর থানা শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) মাগরিবের নামাজের পর আয়োজিত এ প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম এবং প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর।

প্রশিক্ষণ সভায় সংগঠনের আদর্শ, লক্ষ্য ও সাংগঠনিক কার্যক্রম বিষয়ে সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় দারসুল কুরআন, ইসলামে সংঘবদ্ধতার প্রয়োজনীয়তা, সংগঠনের নিয়মিত কার্যক্রম, দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে প্রশিক্ষিত ও সচেতন কর্মীবাহিনী গড়ে তোলার বিকল্প নেই। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি গঠন, সাংগঠনিক শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

সভায় কারমাঙ্গিচর থানা শাখার নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি, উম্মাহর কল্যাণ এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ