নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা পূর্ব জোনের পরিচালক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
এ সময় জোনভুক্ত বিভিন্ন জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নরসিংদী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল মোল্লা, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসাইন, গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি মনির হোসাইন আকঞ্জী, মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন এবং গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ শফিউল্লাহ উল্লেখযোগ্য।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, বিগত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন এবং আগামী সময়ের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আইও/