শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ফিচার মেসেঞ্জারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ফিচার পাবেন মেসেঞ্জারে। মেসেঞ্জারে যে ফিচারটি আনা হয়েছে তার নাম কমিউনিটিস ফিচার। এরই মধ্যে বিশ্বব্যাপী সেই ফিচার রোল আউট হওয়া শুরু হয়ে গিয়েছে।

যে কোনো ব্যবহারকারী এই কমিউনিটি শুরু করতে পারবেন। এই কমিউনিটি পরিচালনা করার জন্য হোয়াটসঅ্যাপের মতো অ্যাডমিন ফিচার চালু করা হয়েছে।

মেসেঞ্জারে চ্যাট এডিট করবেন যেভাবে : যারা মেসেঞ্জার ব্যবহার করেন। সবাই এই কমিউনিটিতে যোগ দিতে পারবেন। এটি ফেসবুক গ্রুপের থেকে বেশ আলাদা বলে জানানো হয়েছে। ফেসবুক গ্রুপে যে সুবিধা থাকে তা এখানে থাকবে না। মেসেঞ্জার কমিউনিটির সব মেসেজ সদস্যরা দেখতে পাবেন।

মেটার দাবি, ৫ হাজার জন ব্যবহারকারী জয়েন হতে পারবে একটি মেসেঞ্জার কমিউনিটিতে। ব্যবহারকারীরা ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ডদেরও রিকোয়েস্ট করতে পারবেন। ২০২২ সালে প্রথম হোয়াটসঅ্যাপে লঞ্চ হয় এই কমিউনিটি ফিচার। এই ফিচারের ফলে অনেকেই লাভবান হতে পারেন। যাদের ফেসবুকে যোগাযোগ রাখার জন্য গ্রুপ বানাতে হয়। তারা এবার মেসেঞ্জারে ৫০০০ জন ইউজার পর্যন্ত একটি কমিউনিটি তৈরি করতে পারবে।

সেখানে নিয়মটি আপডেট করা যাবে, ছবি-ভিডিও, অডিও আপলোড করা যাবে। এছাড়া আরও বেশ কয়েকটি কাজ করা যাবে এখানে। জেনে নিন কী কী করতে পারবেন মেসেঞ্জার কমিউনিটিতে-

>> নতুন মেম্বারদের ইনভাইট করতে পারবেন।

>> কমিউনিটি চ্যাট তৈরি করতে পারবেন।

>> কমিউনিটি থেকে কাউকে বাদ দিতে পারবেন।

>> কমিউনিটিতে কোনো চ্যাট ডিলিট করতে পারবেন।

>> কমিউনিটি থেকে বেরিয়ে যেতে পারবেন।

>> কোনো কন্টেন্টের বিরুদ্ধে রিপোর্ট করার ক্ষমতা থাকবে।

>> কমিউনিটি চ্যাট থেকে কোনো কনটেন্ট মুছে ফেলতে পারবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ