গরমের সময় ইলেকট্রনিক জিনিসের বিশেষ যত্নের প্রয়োজন। এমনিতেই তাপমাত্রা থাকে বেশি। তার পর দীর্ঘক্ষণ তা ব্যবহার করলে বা চালিয়ে রাখলে খুব তাড়াতাড়ি তা গরম হয়ে যায়। যার মধ্যে অন্যতম হলো মোবাইল। এই সময় সচেতনতার অভাব হলেই ঘটে যেতে পারে বিপত্তি। তাই কয়েকটা বিষয় অবশ্যই নজর রাখুন, নইলে ঘটতে পারে চরম অঘটন।
বিপদ এড়াতে যা যা করবেন
১. বেশিক্ষণ মোবাইল চার্জ দেবেন না। প্রতিটা ফোনের ব্যাটারির ক্ষমতার ওপর নির্ভর করে তা কতক্ষণ চার্জে দিতে হয়। তাই নির্দিষ্ট সেই ২-৪ ঘণ্টার বেশি চার্জে বসিয়ে রাখবেন না।
২. মোবাইল চার্জে দিয়ে কথা বলবেন না। এখন তাপমাত্রা এমনই গরম, মোবাইল চার্জে থাকলে গরম হয়ে যায়। তার ওপর যদি ফোন করা হয়, তাতে ব্যাটারিতে চাপ পড়ে।
৩. কোনো কাজের ব্যস্ততায় রোদে মোবাইল ফেলে রাখবেন না। ধরুন এমন কোথাও আছেন, যেখানে রোদ, হয়তো ভুলে হাতের কাছে ফোনটা রেখেদিলেন, এমনটà¦