শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইউটিউবে যুক্ত হচ্ছে ‘নোটস’, পাওয়া যাবে যেসব সুবিধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

‘নোটস’ নামের নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে ইউটিউব। এর মাধ্যমে ইউটিউবে থাকা নির্দিষ্ট ভিডিওর ভালো বা খারাপ দিকগুলো আলাদাভাবে লিখে পোস্ট করা যাবে। শিগগিরই এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইউটিউব।

এক ব্লগ পোস্টে ইউটিউব জানায়, নতুন এ সুবিধা চালু হলে প্রতিটি ভিডিওতে নোটস নামে আলাদা একটি বিভাগ দেখা যাবে। সেখানে ‘হেল্পফুল’ ও ‘আনহেল্পফুল’ নামের দুটি অংশে  ভিডিও সম্পর্কে ভালো বা খারাপ মন্তব্য লেখা যাবে। 

এর ফলে দেখার আগেই ভিডিও সম্পর্কে আগাম ধারণা নিতে পারবেন অন্য ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ভিডিওতে থাকা বিভিন্ন পণ্যের রিভিউ লিখিত আকারে পড়া যাবে। ফলে ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত জানতে পারবেন দর্শকেরা।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে চালু করা হবে ইউটিউবের নোটস সুবিধা। তাই বর্তমানে নির্বাচিত ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরখ করে দেখছে ইউটিউব কর্তৃপক্ষ। নোটস সুবিধার স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা গেছে, ইউটিউব ভিডিওর কমেন্ট ও চ্যানেলের ওপরে নোটস বিভাগটি যুক্ত করা হয়েছে। বিভাগটিতে প্রবেশ করলেই বিভিন্ন ভিডিওর নোটস দেখা যায়।

নোটস দেখার পাশাপাশি সেগুলো কবে নাগাদ লেখা হয়েছে, তাও জানাবে ইউটিউব। এতে সহজেই  ভিডিও সম্পর্কে অন্য ব্যবহারকারীদের হালনাগাদ মন্তব্য জানা যাবে। 

নোটস সুবিধাৃঙ চালু হলে ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য জানার পাশাপাশি সহজে ভুয়া তথ্য সম্পর্কেও অন্যদের সচেতন করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ