শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও নিয়ে নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বিগত কয়েক বছরে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। বর্তমানে তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করেন। তাইতো ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় আবারো একটি নতুন ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম।

আমরা জানি ইনস্টাগ্রামে একসঙ্গে ১০টি ছবি শেয়ার করা যায়। তবে নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন সরাসরি নিজের প্রোফাইলে ভিডিও এবং একসঙ্গে ২০টি ছবি শেয়ার করতে পারবেন।

২০১৭ সালে ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি প্রথম চালু করা হয়েছিল। তবে নতুন এই ফিচারটি চালুর পর ব্যবহারকারীরা আরও বিস্তারিত পোস্ট ও বিভিন্ন ভ্রমণের ভিডিও শেয়ার করতে পারবেন। এ ছাড়া এতে স্টোরি তৈরি এবং পণ্যের প্রচার করার সুযোগও থাকবে।

 এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ