শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মোবাইল ফোন পরিষ্কার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মোবাইল ফোন

স্মার্টফোনের স্ক্রিনে ধুলা-ময়লা, আঙুলের ছাপ ও ব্যাকটেরিয়া প্রতিনিয়ত জমে। তবে এই জমে থাকা ময়লা সঠিক উপায়ে পরিষ্কার করা না হলে ডিভাইসের ক্ষতি হতে পারে।

চলুন জেনে নিই কীভাবে মোবাইল ফোন পরিষ্কার করবেন

ফোনের সঙ্গে চার্জার, ডাটা কেবল অথবা অন্য কোনো কিছু লাগানো থাকলে প্রথমেই সেটা খুলে নিন। কভার লাগানো থাকলে সেটাও খুলে নিতে হবে। এবার মোবাইল ফোনটি বন্ধ করুন।

ভেজা কাপড় দিয়ে ফোনের ওপর, নিচ ও পাশের অংশ মুছুন। কোনো জায়গায় ময়লা শক্তভাবে লেগে থাকলে হালকাভাবে বারবার ঘষুন। ফোনে সরাসরি লিকুইড ব্যবহার করবেন না। কেননা লিকুইড ফোনের ফুটোতে প্রবেশ করলেই একেবারে ফোন নষ্ট হয়ে যাবে।

তবে স্পিকার এবং চার্জিং পোর্ট পরিষ্কার করার সময় অনেকেই বেশ কিছু ভুল করেন। এতে ফোনে বড় ধরণের ক্ষতি হতে পারে। মূলত চার্জিং পোর্ট পরিষ্কার করতে গিয়ে খোঁচাখুঁচি করেন অনেকেই। ছুঁচালো কিছু দিয়ে ময়লা বের করার চেষ্টা করেন। আবার অনেকে টুথব্রাশ দিয়ে পোর্ট পরিষ্কার করেন। সাবধান এতে ব্রাশের রোঁয়া পোর্টে ঢুকে যেতে পারে।

আইফোনের লাইটনিং চার্জে সহজেই ধুলা ময়লা জমে যায়। আলতো হাতে পরিষ্কার করতে হবে। ভুলেও ভেজা কাপড় ব্যবহার করা যাবে না। অনেকেই অ্যালকোহল দিয়ে আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করেন, এতে ফোনের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ