শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যেসব কারণে ফোনে দ্রুত চার্জ শেষ হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফোনে চার্জ দিতে না দিতেই শেষ হয়ে যায়‌, বেশিক্ষণ চার্জ থাকে না‌।‌ কেন এমন হচ্ছে বুঝতে পারছেন না। তাহলে সমস্যার সমাধান করবেন কীভাবে।

চলুন জেনে নেই এ সমস্যার কারণ এবং সমাধানের উপায়-

ব্যাটারি দুর্বল

দীর্ঘদিন ধরে ফোন ব্যবহার করলে ফোনের ব্যাটারি দুর্বল হয়ে যায়। ফোনের ব্যাটারি দুর্বল হলে চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারে না।

একাধিক অ্যাপ খোলা

ফোনে একসঙ্গে অনেক অ্যাপ খোলা থাকলে এমন হয়। যে অ্যাপ ব্যবহার করছেন, সেটি ছাড়াও আগে খোলা অ্যাপগুলো ফোনের চার্জ খায়। তাই অ্যাপ ব্যবহার শেষ হলে র‌্যাম পরিষ্কার করে নিন।

ফোন স্ক্রিন অফ টাইম

স্ক্রিনের আলো নিভে যাওয়ার সময় বাড়িয়ে রেখেছেন? তাতেই বেরিয়ে যাচ্ছে সব চার্জ। এই সময় বাড়িয়ে রাখলে ফোন দেরিতে বন্ধ হয়। ততক্ষণ আলো শুষে নেয় সব চার্জ।

ফোনে অনেক অ্যাপ

অনেকের ফোনে প্রচুর অ্যাপ ইনসটল করা থাকে। হয়তো অতগুলো অ্যাপ আপনি ব্যবহারই করেন না। বেশি অ্যাপ থাকলে ফোন ধীরে ধীরে কাজ করে। চার্জও খায় অনেক।

ফোনের আলো

ফোনের আলো পুরোটা বাড়ানো হলে কমে যায় চার্জ। ফোনের আলো খুব দ্রুত চার্জ টেনে নেয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ