‘এই শিশুদের দিকে তাকান। কারা তাদের হত্যা করেছে?’ স্ট্রেচারের ওপর পাশাপাশি রাখা ছোট্ট ছয়টি লাশের সামনে দাঁড়িয়ে গাজার একটি হাসপাতালের পরিচালক ছুড়ে দেন এই প্রশ্ন।
এই ব্যক্তি গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের শহরের ইউরোপিয়ান গাজা হাসপাতালের পরিচালক ইউসেফ আল-আক্কাদ। তাঁর ভিডিওটি উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত বুধবার প্রকাশ করেছে।
ভিডিওতে ইউসেফ আল-আক্কাদকে বলতে শোনা যায়, ‘এই শোকাহত ও নির্যাতিত মানুষদের বিরুদ্ধে গণহত্যা চলার সময়ে মুক্ত বিশ্ব তুমি কোথায়?’ সরাসরি তিনি প্রশ্ন না ছুড়লেও, এই শিশুদের কী দোষ ছিল তাই যে তিনি বলতে চেয়েছেন এই আকুতিতে স্পষ্ট। এ সময় ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধে আবেগঘন আকুতি জানাতে দেখা যায় তাঁকে।
৭ অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালান। এরপর ওই দিন থেকেই গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছেন ইসরায়েল। এতে নিহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার ফিলিস্তিনি। এর এক-তৃতীয়াংশই à