সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রে মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। শহরের কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে সিএনএন কে এ তথ্য জানিয়েছেন। কাউন্সিলর বলেছেন, তিনি এই তথ্য একজন নগর প্রশাসকের টেক্সট মেসেজ থেকে জানতে পেরেছেন।

বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টননের একটি বোলিং অ্যালে, একটি রেস্টুরেন্ট এবং ওয়ালমার্টের একটি বিতরণকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।

সিএনএন এর আগে জানিয়েছিল, হামলায় ১৬ জন নিহত এবং আরও ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, হামলাধারী এখনো পলাতক। তারা এটিকে একটি সক্রিয় ‘শ্যুটার সিচুয়েশন’ হিসেবে উল্লেখ করেছে।

স্থানীয় পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও একটি গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে। প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তিকে রাইফেল হাতে গুলি করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বন্দুকহামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। ভিডিওতে দেখা যায়, বন্দুকহামলার পর আতঙ্কিত মানুষজন রাস্তায় ছোটাছুটি করছেন।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ