বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আফগানিস্তানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখতার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ৩।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে দেশটিতে এ ভূকম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (আগের টুইটার) একটি পোস্টের মাধ্যমে জানায়, বৃহস্পতিবার সকালে আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৩। এ ভূকম্পনের উপকেন্দ্র ছিল ১৫০ কিলোমিটার গভীরে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এ নিয়ে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি চারবার ভূমিকম্পে কেঁপে উঠল। গত সপ্তাহে হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূকম্পন আঘাত হানে। এতে প্রায় ৪ হাজার প্রাণহানি ঘটে। অনেক বাড়িঘর, ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।

সুত্র: এনডিটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ