শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাস, ইসরায়েলের প্রত্যাখান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল-গাজার চলমান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২০টি দেশ। বিপক্ষে ভোট দেয় ইসরায়েল, আমেরিকাসহ ১৪টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ।

তবে জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির এই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জাতিসংঘের এই উদ্যোগকে “ঘৃণ্য” বলে অভিহিত করেছেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির ঘৃণ্য আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করছি। ইসরায়েল হামাসকে নির্মূল করতে চায়, যেভাবে বিশ্ব নাৎসি এবং আইএসআইএসকে মোকাবিলা করেছিল।”

প্রস্তাবটি পাস হওয়ার পর এক বক্তৃতায় জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, “আজ এমন একটি দিন যা ‘কুখ্যাত’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সকলেই প্রত্যক্ষ করেছি যে, জাতিসংঘ বৈধতা বা প্রাসঙ্গিকতার আর সামান্য পরিমাণ অধিকারও রাখে না।”

তিনি আরো বলেন, “এই প্রস্তাব পাসের মধ্য দিয়ে অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায় দেখিয়ে দিয়েছে যে, তারা আইন মেনে চলা রাষ্ট্র ইসরায়েলকে তার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য সমর্থন করার পরিবর্তে নাৎসি সন্ত্রাসীদের রক্ষায় সমর্থন করতে পছন্দ করে।” সূত্র: সিএনএন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ