শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

গাজার আকাশে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মার্কিন সামরিক বাহিনী গাজার ওপর ‘নিরস্ত্র’ নজরদারি ইউএভি ড্রোন উড়ানোর কথা স্বীকার করেছে। হামাসের হাতে জিম্মিদের সনাক্ত করতে ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে বলে দাবি পেন্টাগনের। খবর বিবিসি ও আরটির।


মিডিয়ার উদ্ধৃতি দিয়ে মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ড্রোনগুলো ইসরায়েলের অভিযানে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়নি।

শুক্রবার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার নিশ্চিত করেছেন যে ড্রোন মিশনগুলো ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার পর চালু করা হয়েছিল। তখন হামাস ২০০ জনকে জিম্মি করে।

রাইডার আরও বলেছেন, ‘জিম্মিদের উদ্ধারের সুবিধার্থে গাজার ওপর নিরস্ত্র ইউএভি ড্রোন উড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেইসাথে আমাদের ইসরায়েলি অংশীদারকে তাদের জিম্মি পুনরুদ্ধারের প্রচেষ্টায় কাজ করার জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করছে।’

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে ফিলিস্তিনি ছিটমহল প্রদক্ষিণ করে সাংবাদিকরা এমকিউ-৯ রিপার ড্রোনগুলো সনাক্ত করার পরে এই স্বীকারোক্তি দিয়েছে পেন্টাগন। যদিও ইউএভিগুলোকে বিমান হামলার উপযোগী করেও তৈরি করা যেতে পারে, তবে রিপার ড্রোনগুলোকে প্রায়ই নজরদারির কাজেই ব্যবহার করা হয়। কারণ এগুলোর সেন্সর খুবই উন্নত এবং এরা ২৪ ঘণ্টার বেশি সময় আকাশে উড়তে পারে।

একাধিক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রথমবারের মতো গাজার ওপর দিয়ে মিশন পরিচালনা করেছে আমেরিকান ড্রোন। তারা জোর দিয়ে নিশ্চিত করেছেন ইসরায়েলের স্থল অভিযানকে কোনোভাবেই সমর্থন করার জন্য এগুলো ব্যবহার করা হয়নি। মূলত জিম্মিদের সন্ধান করে তাদের উদ্ধারের সুবিধার্থে ইসরায়েলকে তথ্য দেওয়াই মূল উদ্দেশ ছিল।

অন্তত ছয়টি এমকিউ-৯ ড্রোন দক্ষিণ গাজার ওপর দিয়ে ১৫ মাইল দূরে ইসরায়েলি স্থল সৈন্যদের উত্তর থেকে ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে দেখা গেছে বলে অ্যাভিয়েশন গবেষক অ্যামেলিয়া স্মিথ নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ