মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভেতরে-বাইরে চাপে নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বিভিন্ন রাষ্ট্রের চাপে পড়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারা যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করছেন। প্রেসিডেন্ট বাইডেন এখনই যুদ্ধবিরতির আহ্বান না জানালেও বেসামরিক নাগরিকদের হতাহত কমিয়ে আনার কথা বলছেন। এছাড়া আরব দেশগুলো বারবার যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছে। দেশের ভেতরেও প্রচণ্ড চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। 


বিশেষ করে হামাসের হাতে জিম্মি হওয়া পরিবারের সদস্যরা নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করে তাদের পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এমনকি সরকারের জোটের মিত্ররাও চাপ দিচ্ছেন নেতানিয়াহুকে। তারা নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেছেন।


বৃহস্পতিবার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক বাতিল করেন নেতানিয়াহু। যুদ্ধের পর কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আলোচনার কথা ছিল বৈঠকে। অতি জাতীয়তাবাদী ইহুদি দলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন যে, বিষয়টি যুদ্ধ মন্ত্রিসভার ম্যান্ডেটের বাইরে ছিল। 

অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ধর্মীয় জায়োনিস্ট পার্টি ঘোষণা করেছে যে, আলোচনা থেকে তাকে বাদ দেওয়ার প্রতিবাদে এটি নিজস্ব সভা করছে। বেন-গভির এবং স্মোট্রিচ বৃহত্তর নিরাপত্তা মন্ত্রিসভায় রয়েছেন কিন্তু যুদ্ধকালীন মন্ত্রিসভার অংশ নন। এর প্রধান সদস্য হলেন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং বিরোধী নেতা বেনি গ্যান্টজ। জানা গেছে, স্মোট্রিচ সেই আলোচনাটি করতে চাননি। তিনি যুদ্ধের পরে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কোনো শাসনের বিরোধী। —বিবিসি ও আলজাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ