মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ করতে যাওয়া দখলদার ইসরায়েলি সেনারা ভয়াবহ পরজীবী সংক্রামক রোগ লিশম্যানিয়ায় আক্রান্ত হচ্ছেন। হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ, হাসপাতালের সূত্রের বরাতে জানিয়েছে, কয়েক ডজন সেনাকে এই সন্দেহজনক সংক্রমণের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।

মারিভের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চর্মবিদ্যা ক্লিনিকগুলো কয়েক ডজন সেনার স্বাস্থ্য পরীক্ষা করছে।

লিশম্যানিয়া সংক্রামক রোগটি ছোট বেলেমাছির মাধ্যমে ছড়ায়। এই মশা শরীরের যেখানে কামড়ায় সেখানে যন্ত্রণাদায়ক ও প্রদাহজনক ক্ষতের সৃষ্টি হয়। যেই ক্ষত সহজে ভালো হয় না এবং কয়েক সপ্তাহ স্থায়ী থাকে। যদি চিকিৎসা না দেওয়া হয় তাহলে ক্ষতের সৃষ্টি হয় সেখানে স্থায়ী দাগ তৈরি হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম মারিভ।


পরজীবীটি মানুষের যকৃত, প্লীহা এবং অস্থি মজ্জাতে সংক্রমণ ঘটায় এবং চিকিৎসা না দিলে মৃত্যু প্রায় অবধারিত। এই রোগের লক্ষণ হলো- জ্বর, ওজন হ্রাস, ক্ষত, অবসাদ, রক্তাল্পতা, চামড়া কালচে হওয়া এবং যকৃৎ ও প্লীহার ব্যাপক আকার বৃদ্ধি।

সূত্র: আলজাজিরা, উইকিপিডিয়া।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ