মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ব্রাজিলে মাঝ-আকাশ থেকে ভেঙে পড়ল প্লেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্রাজিলে ছোট এটি প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে প্লেনটি বিধ্বস্ত হয়।

দমকলকর্মীদের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রতিবেশী সাও পাওলো প্রদেশের ক্যাম্পিনাস থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন-বিশিষ্ট প্লেনটি মাঝ-আকাশ থেকে ভেঙে পড়ে। রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

দমকলকর্মীরা ‘প্লেনটিতে সাতজন আরোহীর মরদেহ খুঁজে পেয়েছেন’ বলেও বিভাগটি এক বিবৃতিতে বলেছে।
তবে এর আগে তারা তিনজনের মরদেহ পাওয়া গেছে বলে ঘোষণা করেছিল।

স্থানীয়দের তোলা ছবিতে ঘাস এবং গাছে ঢাকা পাহাড়ের পাশে ভেঙে পড়ার কিছুক্ষণ পরে প্লেনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

দেশটির সোশ্যাল নেটওয়ার্ক এবং ব্রাজিলিয়ান মিডিয়াতেও এসব ছবি প্রচারিত হয়েছে। সূত্র: সিজিটিএন, দ্য নিউজ, এনডিটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ