বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সুদানের এক মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিক্ষেপ গোলার আঘাতে বুধবার (৮ অক্টোবর) অবরুদ্ধ আল-ফাশর শহরে একটি মসজিদে ১৩ জন নিহত হয়েছে। ওই মসজিদে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, মসজিদে আঘাত হানা গোলাটি উত্তর দিক থেকে এসেছে। সেখানে আবু শউক আশ্রয়কেন্দ্রটি আরএসএফ দখল করে নিয়েছে।

ওই এলাকায় বসবাসকারী এক ব্যক্তি জানান, বুধবার বিকেলে গোলাবর্ষণের পর আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ জনের লাশ উদ্ধার করে তাদের কবর দিয়েছি।

হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ‘আরএসএফ আমাদের বাড়ি দখলের পর আমরা ৭০টি পরিবার মসজিদের ভেতরে ছিলাম। গতকাল মসজিদে কামানের গোলা আঘাত হানলে আমাদের ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়। মসজিদের একাংশ ধ্বংস হয়ে গেছে।’

সূত্র : বাসস

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ