বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল থেকে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন তারা। এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার।

শুক্রবার (১০ অক্টোবর) মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপিসহ একাধিক গণমাধ্যম।

 গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে কয়েকটি রাস্ট্রের সামরিক কর্মকর্তারা । পর্যবেক্ষক দলটিতে থাকবে মিসর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধবিরতি পর্যব্ক্ষেক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

এদিকে, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর উপত্যকায় আইডিএফের অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ