বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজায় হামাসের স্নাইপারে ইসরাইলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় হামাসের হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছে। গাজা যুদ্ধ বিরতি চুক্তি কার্যকরের আগে স্নাইপারের গুলিতে ওই সেনা মারা যান বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। খবর টাইমস অব ইসরাইলের।

নিহত সেনার নাম সার্জেন্ট মাইকেল মোর্দেচাই নাচমানি। তিনি ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন টেকনোলজি অ্যান্ড মেইনটেন্যান্স কর্পস সেনা ছিলেন। আইডিএফ জানায়, বৃহিস্পতিবার গাজা যুদ্ধ বন্ধের চুক্তি কার্যকরের আগে হামলার শিকার হয় সার্জেন্ট মাইকেল মোর্দেচাই নাচমানি।

গাজায় যুদ্ধে দখলদার ইসরেইলি বাহিনী এক হাজারেরও বেশি সেনাকে হারিয়েছে। গত ৬ অক্টোবর এক প্রতিবেদনে দ্য জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়। প্রকাশিত পরিসংখ্যানে গাজা উপত্যকা, দখলর্কৃত অঞ্চলের দক্ষিণ ও উত্তরাঞ্চল এবং লেবাননের পাশাপাশি পশ্চিম তীরে অবস্থানরত ইসরাইলি নিরাপত্তা সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬৭ হাজার ১৯৪ জন নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৮৯০ জন। ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলায় ইসরাইলে মোট এক হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

দুই বছরের যুদ্ধের পর গত বুধবার যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্ততায় যুদ্ধবিরতি চুক্তি করে হামাস ও ইসরাইল।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ