বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানকে কঠিন পরিণতির হুঁশিয়ারি আফগানিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাবুল ও পাকতিকায় গত বৃহস্পতিবার পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান। এ নিয়ে দেশ দুইটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ হামলার ফলে পাকিস্তানকে পাল্টা হুঁশিয়ারি বার্তা দিয়েছে আফগানিস্তান। খবর টোলো নিউজের।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই এই হামলার নিন্দা জানিয়েছে। এই ঘটনাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে দেশটির মন্ত্রণালয়। সেইসঙ্গে পাকিস্তানকে এই হামলার জন্য সম্ভাব্য পরিণতির দিকে সতর্ক করা হয়েছে। 

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওরাজমি বলেছেন, এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে একটি নজিরবিহীন, সহিংস এবং ঘৃণ্য কাজ। আমরা আফগানিস্তানের ভূখণ্ডের বিরুদ্ধে এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অধিকার।  

এ ছাড়া ভারতে সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও এই হামলা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি পাকিস্তানকে আফগানদের ধৈর্যের পরীক্ষা না নেওয়ার জন্য সতর্ক করেছেন।  

তিনি বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আফগানিস্তানকে পাকিস্তানের দায়ী করা উচিৎ নয়। 

মুক্তাকি বলেন, আমরা পাকিস্তানের কর্মকাণ্ডকে একটি বড় ভুল বলে মনে করি। বল প্রয়োগের মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধান করা যায় না। ইতিহাস দেখিয়েছে যে আফগানিস্তানে চাপ এবং সহিংসতা কখনও সফল হয় না।

কড়া সুরে তিনি আরও বলেছেন, আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, যদি নিতে চান তাহলে ব্রিটিশ, রাশিয়া, আমেরিকা এবং ন্যাটোকে জিজ্ঞেস করেন যে আফগানিস্তানের সঙ্গে তাদের খেলা কিভাবে শেষ হয়েছে।

এলএইস/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ