বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক রাখা হয়নি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে যোগ দেন মুক্তাকি।

জানা গেছে, সাংবাদিকদের এ সম্মেলনে আমন্ত্রণের দায়িত্ব ছিল মুত্তাকির সঙ্গে থাকা তার আফগান কর্মকর্তার।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, ভারতের পক্ষে থেকে নারী সাংবাদিকদের রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু আফগান কর্মকর্তারা এটা প্রত্যাখ্যান করেছেন।

এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী, তালেবান প্রতিনিধির ভারত সফরে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়টি পরিষ্কার করবেন।”

এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আফগান নারীদের স্বাধীনতার ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে মুত্তাকি বলেন, “প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি, আইন ও নীতি আছে এবং এটিকে সবার সম্মান জানানো উচিত। বলা হয় মানুষের অধিকার নেই। এটি ভুল। যদি বর্তমান ব্যবস্থা নিয়ে মানুষ খুশি না থাকত তাহলে (বিদেশ) থেকে কি তারা ফিরে আসত?”

তিনি দাবি করেন, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিনি বলেন, “আগে আফগানিস্তানে সংঘাতে প্রতিদিন ২০০ থেকে ৪০০ মানুষের মৃত্যু হতো। কিন্তু গত চার বছরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইন সমুন্নত আছে এবং সবাই তাদের অধিকার ভোগ করছে। যারা প্রোপাগান্ডায় অংশ নিচ্ছে তারা ভুল করছে।”

সূত্র: দ্য হিন্দু

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ