বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজার রাফাহ সীমান্ত খুলে দিচ্ছে ইসরায়েল, থাকছে না কোনো সীমাবদ্ধতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার সঙ্গে মিসরের রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’ জানিয়েছে, স্থগিত থাকা মানবিক সহায়তার প্রবাহও এখন থেকে স্বাভাবিকভাবে চলবে।

এর আগে, ইসরায়েল সরকার আজ বুধবার থেকে নতুন করে কিছু নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা করেছিল। এর মধ্যে ছিল গাজায় মানবিক সহায়তা সীমিত করা এবং রাফাহ সীমান্ত বন্ধ রাখা।

তবে শেষ মুহূর্তে এসব সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে একাধিক সূত্র।

প্রতিবেদনে বলা হয়, গত রাতে হামাস আরো চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। এর পরই ইসরায়েলি নেতৃত্ব এ সিদ্ধান্ত পরিবর্তন করে। এ নিয়ে হামাস ২৮ জন নিহত জিম্মির মধ্যে ৮ জনের মরদেহ হস্তান্তর করল।

ফেরত পাওয়া মরদেহগুলো ফরেনসিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যেখানে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে। হামাস এখন পর্যন্ত ফেরত দেওয়া চারজনের পরিচয় প্রকাশ করেনি।

মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেক সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, আজকের মধ্যেই হামাস আরো চার জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ