বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্পে কম্পন, উৎপত্তি আফগানিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের বেশ কয়েকটি এলাকায় আঘাত হেনেছে ৫.৬ মাত্রার ভূমিকম্প। 

শুক্রবার (১৭ অক্টোবর) এই ভূমিকম্পে খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়।

গত সপ্তাহেও পাকিস্তানের পাঞ্জাবে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি লায়া শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল।

স্থানীয় রেসকিউ বিভাগের মুখপাত্র ওয়াসিম হায়াত ডনকে বলেন, ভূমিকম্প অনুভূত হলেও কোনো জরুরি অবস্থার খবর পাওয়া যায়নি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ