মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আল-আকসা মসজিদ থেকে প্রখ্যাত ফিলিস্তিনি অধিকার কর্মীকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মোহাম্মদ আবু আল-হুমুস নামে যিনি একজন প্রখ্যাত ফিলিস্তিনি অধিকারকর্মী, তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার মসজিদ চত্বরের মরক্কান গেটের কাছ থেকে তাকে আটক করার সময় শারীরিকভাবে হেনস্তা ও নির্যাতন করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদ সংস্থা ওয়াম (WAM) জানিয়েছে, আবু আল-হুমুস পূর্ব জেরুজালেমের একজন পরিচিত কমিউনিটি অ্যাক্টিভিস্ট। উল্লেখ্য, এটিই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলি বাহিনীর হাতে তিনি একাধিকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৯ সালে যখন ব্যক্তিগত জমিতে পুলিশের গাড়ি পার্কিংয়ের প্রতিবাদ করেন, তখন তাকে মারাত্মকভাবে মারধর এবং পেপার-স্প্রে করা হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে মুসলিম ইবাদতকারীদের প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে ইসরায়েল। বিশেষ করে শুক্রবারের জুমার নামাজকে কেন্দ্র করে এই কড়াকড়ি ও ধরপাকড় আরও বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এই দমনমূলক নীতির তীব্র নিন্দা জানিয়ে আসছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ