সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

যুদ্ধে ইরানের প্রায় ৩০ হাজার গাড়ি বিধ্বস্ত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে ইরানে প্রায় ৩০ হাজার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বীমা সংস্থা। 

শনিবার (৯ মে) আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

ইরানের কেন্দ্রীয় বিমা সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় অর্থ শিগগিরই ছাড় করা হবে।

সংস্থাটির কর্মকর্তা এবং মাঠপর্যায়ে এর প্রতিনিধিরা প্রাথমিক মূল্যায়নে এই ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছেন।

তারা জানান, ৩ কোটি তুমান বা প্রায় ৩৮৭ মার্কিন ডলারের কম ক্ষয়ক্ষতির দাবিগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিশোধ করা হয়েছে। এর চেয়ে বেশি ক্ষতির মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে ইরানে সরকারের আরোপ করা প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট ১১তম সপ্তাহে গড়িয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেটব্লকস বলেছে, এই সেন্সরশিপমূলক ব্যবস্থা ইরানের মানুষের দৈনন্দিন জীবন, তথ্যপ্রাপ্তি ও যোগাযোগ ব্যবস্থায় খুব বাধা তৈরি করেছে।

নেটব্লকসের মতে, দীর্ঘমেয়াদি এই সীমিত ইন্টারনেট ব্যবস্থার কারণে দেশজুড়ে চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন অনলাইননির্ভর কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ