মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

আজ থেকে তেহরানের ‘সংযম শেষ’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আজ থেকে তেহরানের ‘সংযম শেষ’ বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রায়িসি।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি লিখেছেন, আমাদের জাহাজের ওপর কোনো ধরনের আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের জাহাজ ও ঘাঁটির বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এখন প্রতিকুল সময় চলছে। তাদের উচিত—অযথা পদক্ষেপ না নিয়ে, গভীর সংকট থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করা। সবচেয়ে ভালো পথ তো হলো এটাই যে বাস্তবতা মেনে নেওয়া এবং ছাড় দেওয়া।

ইরানের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানের সামরিক মুখপাত্র আক্রামি নিয়াও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করতে যে কোনো দেশ ভূমিকা রাখলে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ‘গুরুতর সমস্যার’ মুখে পড়তে পারে বলে।

ইরানের এই কঠোর বক্তব্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে জানা যায় বিভিন্ন সূত্র থেকে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ