মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

শুভেন্দু ঘৃণার ‍ঊর্ধ্বে উঠে ইনসাফপূর্ণ আচরণ করবেন, আশা মাহমুদ মাদানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের প্রতি সমান আচরণ করেন—এ আহ্বান জানিয়েছেন ভারতের প্রভাবশালী ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদ মাদানী।

রোববার (১০ মে) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মাওলানা মাহমুদ মাদানী বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময় শুভেন্দু অধিকারী যে সাংবিধানিক অঙ্গীকার করেছেন, তা কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং এটি জনগণের প্রতি একটি আইনগত ও নৈতিক দায়বদ্ধতা। তিনি আশা প্রকাশ করেন, নতুন মুখ্যমন্ত্রী ভয়, পক্ষপাত, ভালোবাসা বা ঘৃণার ঊর্ধ্বে থেকে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি ইনসাফপূর্ণ আচরণ করবেন।

মাদানী বলেন, সংবিধান ও আইন অনুযায়ী ভয় বা পক্ষপাতিত্ব ছাড়া সকল নাগরিকের প্রতি ন্যায়বিচার করার যে শপথ নেওয়া হয়েছে, সেটির বাস্তব প্রতিফলন জনগণ দেখতে চায়।

সম্প্রতি শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যকে কেন্দ্র করেই এ প্রতিক্রিয়া জানান তিনি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন, ‘আমি শুধু হিন্দুদের জন্য কাজ করব।’ এ বক্তব্যকে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো, সাংবিধানিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেন মাওলানা মাহমুদ মাদানী।

ভারতীয় মুসলিমদের অন্যতম এই অভিভাবক বলেন, রাষ্ট্রক্ষমতা কোনো নির্দিষ্ট ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি পুরো জনগণের আমানত। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের সমান অধিকার রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল আলোচিত স্লোগান ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’–এর প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ধর্মীয় ভিত্তিতে বিভাজনের বক্তব্য কি এই স্লোগানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? তিনি বলেন, সরকার যদি সত্যিই ‘সবকা বিশ্বাস’ অর্জন করতে চায়, তাহলে তাদের বক্তব্য ও কর্মকাণ্ডে সাংবিধানিক নিরপেক্ষতা, সমতা এবং ন্যায়বিচারের প্রতিফলন থাকতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ