মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

মুখ্যমন্ত্রী হয়েই ৭১৭ সরকারি মদ বিক্রয় কেন্দ্র বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের তামিলনাড়ুতে ৭১৭টি সরকারি মদ বিক্রয় কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এসব দোকান ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল স্থানের কাছাকাছি অবস্থিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন সরকারের নির্দেশে জানানো হয়েছে, যেসব মদ বিক্রয় কেন্দ্র মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ এবং বাসস্ট্যান্ড থেকে ৫০০ মিটারের মধ্যে অবস্থিত, সেগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

সরকারি সূত্র অনুযায়ী, টিএএসএমএসি (তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন) পরিচালিত এসব দোকান দীর্ঘদিন ধরেই বিতর্কের মধ্যে ছিল। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠন অভিযোগ করে আসছিল যে ধর্মীয় উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটে মদ বিক্রির কারণে সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে।

সরকার বলছে, জনমত ও সামাজিক উদ্বেগ বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সংবেদনশীল এলাকাগুলোতে শৃঙ্খলা ও সামাজিক ভারসাম্য বজায় রাখা যায়।

নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত দোকানগুলো সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ