মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালিত হলে ‘সরাসরি সংঘাতে’ জড়াতে পারে চীন-যুক্তরাষ্ট্র


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে দুই নেতার বৈঠকে শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি আরও বলেন, এটি ভুলভাবে সামলানো হলে দুই দেশ মুখোমুখি সংঘর্ষে জড়াতে পারে, এমনকি সরাসরি সংঘাতেও পৌঁছাতে পারে।

চীনের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘অত্যন্ত বিপজ্জনক অবস্থার’ দিকে ঠেলে দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

চীন দীর্ঘদিন ধরে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় এই ইস্যু দুই পরাশক্তির মধ্যে অন্যতম স্পর্শকাতর বিরোধ বলে বিবেচিত হচ্ছে।

সূত্র: রয়টার্স

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ