সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

অবৈধভাবে মক্কায় প্রবেশকালে ৫ প্রবাসীসহ ১৯ হজযাত্রী আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজ সংক্রান্ত আইন ও বিধি লঙ্ঘনের দায়ে ১৪ জন সৌদি নাগরিক ও পাঁচজন প্রবাসী—মোট ১৯ জনের বিরুদ্ধে শাস্তির বিধান আরোপ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) সংবাদসংস্থা সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, হজ পালনের অনুমতিপত্র না-থাকা সত্ত্বেও ২৯ জনকে পরিবহনে করে মক্কায় প্রবেশের চেষ্টা করলে চালকসহ তাদের গ্রেপ্তার করা হয়। এবং তৎক্ষণাৎ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জারি করা হয় প্রশাসনিক সিদ্ধান্ত। শাস্তিমূলক ব্যবস্থাগুলোর মধ্যে, আটকদের কারাদণ্ডের পাশাপাশি প্রবাসীদের নির্বাসন, শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর ১০ বছরের জন্য সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা এবং মাথাপিছু জরিমানা আরোপ করা হয়েছে ২০,০০০ পর্যন্ত সৌদি রিয়াল।

এছাড়াও, আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত করার আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়ে প্রতিবেদনে।

সূত্র: সৌদি গেজেট

জেডএম/ যাকারিয়া মাহমুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ