শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আরব আমিরাত সরাসরি জড়িত’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি দেশটিকে ইসরায়েলের সঙ্গে তাদের ‘জোট’ পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস ফরেন মিনিস্টারদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক পোস্টেও এ তথ্য জানানো হয়।

আরাঘচি বলেন, আমাকে অবশ্যই বলতে হবে, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় ইউএই সরাসরি জড়িত ছিল। তারা তাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের বিরুদ্ধে গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম মোতায়েনের সুযোগ দিয়েছে।

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তও আমিরাতকে নিরাপত্তা দিতে পারেনি উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনাদের সেই জোটও আপনাদের রক্ষা করতে পারেনি। ইরানের প্রতি আপনাদের নীতি পুনর্বিবেচনা করুন।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’র মাধ্যমে ইউএই ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়।

তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লি এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। আরাঘচি মূলত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ভারতে এসেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ ঘিরে চলমান সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ