সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইরান ইস্যুতে ধৈর্যের শেষ সীমায় ট্রাম্প, দ্রুত চুক্তির আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরান ইস্যুতে তার ধৈর্য প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বানও জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না। তাদের একটি চুক্তিতে আসা উচিত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের দাবি: হরমুজ প্রণালি খোলা ও শুল্কমুক্ত রাখতে চায় চীন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক চাপের মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য প্রকাশ্যে এলো। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সম্প্রতি চীন সফরে রয়েছেন ট্রাম্প। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার উত্তেজনা নিরসনে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন শি জিনপিং।

ট্রাম্প আরও বলেন, শি জিনপিং বলেছেন, চীন কোনো সামরিক সরঞ্জাম দেবে না। তিনি খুব জোর দিয়ে এ কথা বলেছেন।

এ ছাড়া হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়েও শি জিনপিং আগ্রহ দেখিয়েছেন মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট বলেছেন, আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি, তাহলে অবশ্যই করতে চাই।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ