সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

গোপন সফরের কথা ফাঁস করায় ইসরায়েলের ওপর ক্ষিপ্ত আরব আমিরাত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গোপন সফরের কথা ফাঁস করায় ক্ষিপ্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি ইসরায়েলের কাছে এ ব্যাপারে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজ।

সংবাদমাধ্যমের দেওয়া তথ্য মতে, নেতানিয়াহুর দপ্তর থেকে সফরের বিষয়টি ফাঁস করার বিষয়টিকে ভালোভাবে নেয়নি সংযুক্ত আরব আমিরাত।

প্রতিবেদনে বলা হয়েছে, এ-ঘটনায় আমিরাতের কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা বলেছেন, নেতানিয়াহুর দপ্তর থেকে তথ্য ফাঁস করার যে ধারা রয়েছে, এটি তারই অংশ। নেতানিয়াহুর সফরের কথা ফাঁসের বিষয়টি কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়।

প্রসঙ্গত, ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমন্ত্রণ জানায়নি দেশটি। তবে গোপনে তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে মুসলিম দেশটি।

সূত্র: আই২৪ নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ