সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসরায়েলি বাহিনী লক্ষ করে ২৪ ঘণ্টায় ৩৩ হামলা হিজবুল্লাহর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শুক্রবার ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক ঘাটি, বাহিনী, অবস্থান ও তাদের যানবাহন লক্ষ করে ৩৩টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

শনিবার (১৬ মে) সংবাদসংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।   

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল পরপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন, দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিক ও বিভিন্ন এলাকার উপর তারা যে হামলা চালিয়েছে, সেগুলোর জবাব হিসেবেই রাশাফ, কুজাহ ও হাদাথা শহরে ইসরায়েলি সৈন্য ও যানবাহনের সমাবেশকে লক্ষ করে এসব হামলা চালানো হয়।

এছাড়া লিমান ও কিরিয়াত শমোনা ব্যারাকেও ড্রোন হামলা ও কুজা ও হাদাথায় ইসরায়েলি বাহিনী লক্ষ করে রকেট ও কামান হামলা চালানো হয়েছে বলেও দাবি গোষ্ঠিটির।

হিজবুল্লাহর দাবি তারা একাধিক হামলায় ‘নিশ্চিত সাফল্য’ অর্জন করেছে।

সূত্র: আনাদুলু এজেন্সি

জেডএম/ যাকারিয়া মাহমুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ