সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

কোরবানিতে বিধিনিষেধ: মুসলিমদের পক্ষে কলকাতা হাইকোর্টে আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহার আগে ভারতের পশ্চিমবঙ্গে গবাদিপশু জবাইসংক্রান্ত রাজ্য সরকারের নতুন বিধিনিষেধের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের আলোচিত সংসদ সদস্য মহুয়া মৈত্র। তিনি এর আগেও মুসলিমদের পক্ষে বিভিন্ন সময় আদালতের শরণাপন্ন হয়ে আলোচনায় আসেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) মহুয়া মৈত্র আদালতে উপস্থিত হয়ে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান।

জানা গেছে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোহাম্মদ আখেরুজ্জামানের দায়ের করা আবেদনের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন মহুয়া মৈত্র।

আবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নতুন নির্দেশনা ধর্মীয় স্বাধীনতা ও কোরবানির অধিকারের ওপর প্রভাব ফেলতে পারে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো বা ১৪ বছরের বেশি বয়সী পশু জবাই করা যাবে।

আবেদনকারীদের দাবি, ঈদুল আজহার ঠিক আগে এ ধরনের কঠোর বিধিনিষেধ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তাই দ্রুত এ নির্দেশনার ওপর স্থগিতাদেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ পদক্ষেপ সম্পূর্ণ আইন অনুযায়ী নেওয়া হয়েছে এবং গবাদিপশু জবাই সংক্রান্ত বিদ্যমান বিধিমালা বাস্তবায়ন করাই এর উদ্দেশ্য। কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও দাবি করেছে সরকার।

এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলার শুনানি শিগগিরই অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। বিষয়টির দিকে এখন রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের দৃষ্টি রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ