সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সরকার চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্ট এ রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেয়। এ সময় ১২ জুলাই রবিবার থেকে ১৫ জুলাই বুধবার পর্যন্ত দেশটির সব সরকারি দপ্তর এবং বিদেশে অবস্থিত দেশটির দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এক বিবৃতিতে প্রেসিডেন্সিয়াল কোর্ট আল থানি পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে প্রয়াত আমিরের জন্য মহান আল্লাহর অশেষ রহমত ও জান্নাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়েছে।

অন্যদিকে ‘ফাদার আমির’ হিসেবে ব্যাপকভাবে পরিচিত শেখ হামাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার থেকে কুয়েতজুড়ে এবং বিদেশে অবস্থিত দেশটির দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন। জ্বালানিসমৃদ্ধ দেশটির চোখধাঁধানো উন্নয়নের একজন গুরুত্বপূর্ণ কারিগর তিনি। তাকে আধুনিক কাতারের স্থপতি ধরা হয়। তিনি কাতারের বর্তমান আমিরের বাবা।শেখ হামাদের শাসনামলে কাতারের অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়। যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির মর্যাদা বাড়িয়ে তোলে। তার হাত ধরে কাতার একটি ধনী রাষ্ট্রে পরিণত হয়।

তার শাসনামলেই কাতার এয়ারওয়েজের সম্প্রসারণ এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের অধিকার অর্জনের সফল কার্যক্রম সম্পন্ন হয়েছিল। ২০১৩ সালে শেখ হামাদ ক্ষমতা ছেড়ে দেন। এরপর কাতারের আমির হন তাঁর ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি। তখন শেখ তামিমের বয়স ছিল ৩৩ বছর।

সূত্র: গাল্ফ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ