বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮


ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো সম্ভব নয়: মাওলানা বদরুদ্দিন আজমল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ‘হিন্দু রাষ্ট্র’ প্রতিষ্ঠার ধারণাকে বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি বলেছেন, বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের বসবাসের কারণে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য অনুযায়ী,  মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো যাবে না, কারণ এখানে সব ধর্মের মানুষ বসবাস করে। এটি বহু ধর্ম, বহু সংস্কৃতি ও বহু সম্প্রদায়ের দেশ।

তিনি আরও বলেন, এই দেশে হাজারো ধরনের বিশ্বাস ও মতাদর্শের মানুষ একসঙ্গে বসবাস করে। তাই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা বাস্তব নয়; এটি কেবল একটি স্বপ্ন। যারা এমন স্বপ্ন দেখেন, তারা মূলত একটি অবাস্তব ধারণা লালন করছেন।

মাওলানা আজমলের এই মন্তব্য প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ‘হিন্দু রাষ্ট্র’ ইস্যু ভারতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও আদর্শিক বিতর্কের অন্যতম বিষয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এ বিষয়ে ভিন্ন ভিন্ন অবস্থান প্রকাশ করে আসছে। সূত্র: ইউএনএ নিউজ

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ